প্রকাশিত: Sun, Mar 19, 2023 2:22 PM
আপডেট: Tue, Apr 28, 2026 9:24 PM

জাসদ নামের বিতর্ক : আরবি না ফার্সি?

মাসুদ রানা : জাসদ-বাসদ-করা প্রয়াত মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদিরের কাছে লণ্ডনে শুনেছিলাম, গণবাহিনী নামে আত্মগোপন-কালে সিলেটের ছাতকে গভীর রাতে অনুষ্ঠিত একটি পাঠচক্রে দীর্ঘ বিতর্ক হয় জাসদ শব্দের মূল আরবি না ফার্সি তা নিয়ে। একজন বললেন, এটি আরবি মূলের এবং এর উচ্চারণ হবে ‘জাআছদ’। অন্যজন ঘোরতর আপত্তি তুলে বললেন, মোটেও তা নয়। এটি ফার্সি মূলের, তাই এর উচ্চারণ হবে ‘জাছ্দ্’। এ-গল্পটি আমি মুক্তাদির ভাইয়ের কাছে শোনার আগে একজন বড়ো নেতার কাছেও শুনেছিলাম। 

তবে, সেটি তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প ছিলো না। কিন্তু মুক্তাদির ভাইর গল্পটি ছিলো প্রত্যক্ষ অভিজ্ঞতার। বলাইবাহুল্য, জাসদ হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল যার নাম সম্পূর্ণ বাংলায়-জাতীয় সমাজতান্ত্রিক দল, সংক্ষেপে জাসদ। ১৮/০৩/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড।